চৌগাছা (যশোর) প্রতিনিধি: জিআই পণ্য হিসেবে সনদ পেয়েছে যশোরের খেঁজুর গুড়। চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই করে খেঁজুরগুড়কে জিআই পণ্যের স্বীকৃতি দেয়া হয়। তারই ধারাবাহিকতায় এবার চৌগাছা উপজেলা প্রশসন খেঁজুর বাগান প্রকল্প পরিদর্শন করলেন উচ্চ পর্যায়ের সাচিবিক টিম। এসময় প্রকল্পটির ভূয়সী প্রশংসার পাশাপাশি প্রকল্পটি যেন স্থায়ী রুপ নেয়, ভবিষ্যতে এ ধরনের আরো প্রকল্প নেয়া এবং এটি যেন অর্থনৈতিক পণ্যে সাফল্যজনক রুপ নেয় সে বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনকে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। বৃহস্পতিবার (৬ জুন) চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেজেন্টেশন ও আলোচনা শেষে স্বরুপদাহ ইউনিয়নের স্বরুপদাহ গ্রামের মাঠে উপজেলা প্রশাসন খেঁজুর বাগান প্রকল্প এবং পরে উপজেলার হয়াতপুর মাঠে কৃষকদের ব্যক্তিগত খেঁজুর বাগান প্রকল্প পরিদর্শন করে সাচিবিক দলটি। উচ্চ পর্যায়ের সাচিবিক দলটির নেতৃত্ব দেন মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) হামিদুল হক, সদস্য ছিলেন জনপ্রশাসন বিভাগের যুগ্ম সচিব নজরুল ইসলাম সরকার ও মন্ত্রীপরিষদের বিভাগের যুগ্ম সচিব শাহিন আরা বেগম। এসময় যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, চৌগাছার বিদায়ী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, চৌগাছার ইউএনও সুস্মিতা সাহা, খেঁজুর বাগান প্রকল্পের উদ্যোক্তা ও যশোরের ঐতিহ্যবাহি খেঁজুর রস ও গুড়ের ঐতিহ্য সংরক্ষণে নেতৃত্বদানকারী ও যশোরের খেঁজুর গুড়কে জিআই পণ্য হিসেবে আবেদনকারী চৌগাছার সাবেক ইউএনও বর্তমান কুষ্টিয়ার খোকসার ইউএনও ইরুফা সুলতানা, চৌগাছার এসিল্যান্ড গুঞ্জন বিশ্বাস, যশোর ডিসি অফিসের সহকারী কমিশনার মাহি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুবাশ্বির হুসাইন, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নূরুল কদর, সিংহঝুলি ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ
যশোর অফিস : যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল, সরকারবিরোধী স্লোগান এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে...
কেশবপুরে জোড়া হত্যাকাণ্ডে গ্রেফতার ২, শারীরিক সম্পর্কের ঘটনাটি দেখে ফেলায় দম্পত্তিকে হত্যা
যশোর অফিস : শারীরিক সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় ও অন্যদের কাছে প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই হত্যা করা হয়েছে স্বামী ও স্ত্রীকে। ঘটনার পরে...
যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক
যশোর অফিস : যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে খাইরুন্নেসা নামে এক...
সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার
যশোর অফিস : বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ এবং চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের...
যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
যশোর অফিস : যশোরের পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, মশা-মাছির উপদ্রব, অপরিচ্ছন্নতা ও একই ফ্রিজে রান্না করা খাবার এবং কাঁচা মাংস সংরক্ষণের...














