যশোর প্রতিনিধি : শহীদ পরিবারের বাড়ি ভাংচুরের ঘটনায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে সাংবাদিকদের জন্য ৪৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। আজ মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৭ জুন দুপুরে সদর উপজেলার হামিদপুর পশ্চিমপাড়ার বাসিন্দা আসাদুজ্জামানের বাড়িঘর এস্কেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনায় তাকে ও তার ছেলের সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। সংবাদ মাধ্যমে লেখা হয়েছে আমরা উপস্থিত থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ কোটি টাকার মালামাল লুট করে এনেছি। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার দাবি প্রকৃত পক্ষে বিবাদমান জমির মালিক তার বেয়াই নুরুল ইসলামের। আসাদুজ্জামান গং জোরপূর্বক তা দখল করে রেখেছে। তারা নিজেরাই বাড়িঘর ভেঙে দোষারাপ করছে। তিনি সংবাদ সম্মেলনে বলেন, সাংবাদিকরা যদি প্রমাণ করতে পারে ২৭জুন আমি ঘটনাস্থলে ছিলাম তাহলে ১৫ লাখ টাকা, আমার ছেলে ছিল প্রমাণ করতে পারলে ১০ লাখ টাকা ও যে জমি নিয়ে বিরোধ তার মালিক আসাদুজ্জামান গং প্রমাণ করতে পারলে ১০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবির কবু, আলহাজ্ব ফিরোজ খান, যুগ্ম সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...














