যশোর অফিস : সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য মহিউদ্দীন মোহাম্মদ পিএইচডি অর্জন করায় সংগঠনের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ সম্মাননা এ প্রদান করা হয়। সংগঠনের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি নূর ইসলাম, সাবেক সম্পাদক আহসান কবীর, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম. আইউব, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফ ও সাইফুল ইসলাম সজল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা যশোরের সাংবাদিকদের মধ্যে সাংবাদিক ইউনিয়ন যশোরের সিনিয়র সদস্য মহিউদ্দীন মোহাম্মদ পিএইচডি ডিগ্রি অর্জন করায় অভিনন্দন জানান। এসময় বক্তারা বলেন, মহিউদ্দীন মোহাম্মদ তার এই অর্জনের মাধ্যমে যশোরের সাংবাদিক সমাজের মানবৃদ্ধি করেছেন। যা আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে। আমরা আশা রাখবো তিনি তার এ গবেষনা কর্ম ভবিষ্যতেও অব্যাহত রাখবেন। অনুষ্ঠানে অতিথিরা সদ্য পিএইচডি অর্জনকারী কবি, লেখক, সাংবাদিক ও কলামিস্ট ড. মহিউদ্দীন মোহাম্মদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুল তুলে দেন।
এসএমই ফাউন্ডেশনের ঢাকায় জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো সম্মাননা পেলেন খুলনা...
কাগজ সংবাদ : এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় জাতীয়
এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো
সম্মাননা পেলেন খুলনা বিভাগের যশোরের মরিয়ম
নার্গিসকে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি...
যশোরে খাটুরা বাওড় দখলের অভিযোগে মৎস্যচাষিদের মানববন্ধন, জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি
যশোরের মণিরামপুর উপজেলার খাটুরা বাওড় জোরপূর্বক দখল, মাছ আহরণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন করেছেন খাটুরা বাওড় মৎস্যজীবী সমিতির সদস্যরা। পরে বাওড়টি দখলমুক্ত...
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...














