নড়াইল প্রতিনিধি : নড়াইলে চলমান সহিংসতার ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদলের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে এ উপলক্ষ একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল টি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়। জেলা যুবদলের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আসাদুজ্জামান জামান,যুগ্ম-সম্পাদক আলী হাসান, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম টিংকু,মফিজুর রহমান জমাদ্দার,জেলা কৃষক দলের আহ্বায়ক নবীর হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি সাইদুজ্জামান আমল, লোহাগাড়া উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম,লোহাগড়া পৌর যুবদলের সভাপতি নজরুল ইসলাম, লোহাগড়া উপজেলা কৃষক দলের সভাপতি আলম মোল্লা,লোহাগড়া শ্রমিক দলের সভাপতি আখতার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল ইসলাম,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রুবায়াৎ তুরশেদ শিথীল প্রমূখ। এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।#
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...
ঝিকরগাছায় পুকুরে গ্যাস ট্যাবলেট : ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন, থানায় অভিযোগ
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামে সরকারি কালেক্টরি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৫লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গিয়েছে।...














