ভ্রাম্যমান প্রতিনিধিঃ-মনিরামপুর উপজেলাতে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ধানের চারা ও ফসলের মাঠ।গত কয়েকদিন যাবৎ লাগাতার বৃষ্টির কারনে উপজেলার বিভিন্ন এলাকার বিলে পানি জমে আছে যার ফলে আমন ধান গাছ পানিতে ডুবে পচে যাবার উপক্রম হয়েছে। মংগলবার বিভিন্ন এলাকাতে খোজ নিয়ে জানা যায় কিছু কিছু এলাকাতে আমন ধান গাছ গুলি আনুমানিক এক থেকে দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে। কৃষকদের অভিযোগ অপরিকল্পিত ভাবে মৎস ঘের করার কারনে বিলের পানি অপসারনের জন্য যেসব খাল বা ক্যানেল রাখা আছে সেগুলোর মুখ অনেক জায়গা বন্ধ করে রাখা হয়েছে।১৩নং খানপুর ইউনিয়নের শালিখার বিলে সরেজমিনে যেয়ে দেখা যায় দীর্ঘ দিন যাবৎ বিলের রাস্তার পূর্ব পাশে দুটি মৎস ঘের রয়েছে পানি সরানোর জন্যে যে ক্যানেল রাখা আছে সেগুলো কচুরিপানা এবং মাটি জমে ক্যানেলের তলা উচু হয়ে পানি সরানোর প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।যার কারনে দ্রুত পানি নিষ্কাশনের বাধা হয়ে দাড়িয়েছে তাছাড়া ক্যানেলের শেষের দিকে পানি সরানোর জায়গা ছোট করে রাখা হয়েছে।একই বিলের রাস্তার পশ্চিম পাশে আব্দুল গফুর গং এর একটি ঘেরের কোন ক্যানেল রাখা হয় নি।শেখপাড়া খানপুর গ্রামের মুন্তা নামে একজন জানান ঘেরে ক্যানেল না রাখাতে আমার ধান গাছ ডুবে পানির নিচে আছে।সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন কে ক্যানেলের বিষয়টি ফোন করে জানালে তিনি বলেন ঘের মালিককে বেড়ি কেটে নেট দিয়ে পানি বের করে দিতে বলেন কিন্তু ঘের মালিক আব্দুল গফুর কে জানালে তিনি কোন কর্নপাত করেন নি তিনি বলেন ঘের করেছি সেজন্যে ক্যানেল রাখতে হবে নাকি। এছাড়া ধান ক্ষেত পানির নিচে তলিয়ে থাকলেও কৃষি অফিসের কেউ এখনো পর্যন্ত ফসলের মাঠ সরেজমিন দেখতে আসেননি।পানি দ্রুত নিষ্কাশন করা না গেলে ধান গাছ পচে যাবে।
Home
যশোর স্পেশাল মনিরামপুর ক্যানেল ছাড়া মৎস ঘের খনন পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি।ক্ষতির মুখে কৃষকেরা
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...














