যশোর অফিস : রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসের দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার যশোর জেলা রেজিস্ট্রি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির নেতৃবৃন্দ জমি ক্রয় বিক্রয়ে রিজিস্ট্রি অফিসের দূর্নীতি ও ভূমি অফিসের দূর্নীতি বন্ধ এবং দূর্নীতির বিচারের দাবিতে৫ সেপ্টেম্বর দুপুরে জেলা রেজিস্ট্রি অফিসের সামনে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটি ঘন্টাব্যাপী বিক্ষোভ করে। বিক্ষোভে বক্তারা বলেন, জমি ক্রয় বিক্রয়ে সরকারি ফির থেকে ৪-৫% টাকা বেশি না দিলে রেজিস্টি হয় না। উৎকোচ দিলে নদী, খালবিল, সরকারি জমি এমন কি রেজিস্ট্রি অফিস রেজিস্ট্রি করতে ওদের বাধে না। এই উৎকোচ ও চাঁদার টাকার খাম আওয়ামী লীগের নেতা, এমপি, পাতিনেতা, আস্তান মস্তানদের নামে যেত। সেই তালিকা প্রকাশ করতে হবে, কাকে কত দেওয়া হতো প্রকাশ করতে হবে। ভূমি অফিসের দূর্নীতির চেহারাও একই। টাকা খেয়ে নদী, খাল বিল, সরকারি জমির কাগজ আপনার নামে করে দিচ্ছে। উচ্চ আদালত ভৈরব নদের কৈখালী মাথাভাঙা অংশের ১১ কি.মি. বাঁককে নদীর অংশ বলে রায় দিলেও ২১ সাল থেকে আজ অবধি ভূমি অফিস (এসি ল্যান্ড অফিস ) রিপোর্ট ডিসি অফিসে পৌছাল না।নেতৃবৃন্দ রেজিস্ট্রি অফিস ভূমি অফিসের বর্ণনা দিয়ে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের ভিতর দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে ঘুষ, দূর্নীতির কোন জায়গা থাকতে পারে না। শত শত ছাত্র জনতার জীবন দানের ভিতর দিয়ে অর্জিত দেশে বৈষম্য ঘোচাতে হবে, দূর্নীতি লুটপাট উৎক্ষাত করতে হবে। যদি সমাজে সর্বস্তর থেকে দূর্নীতি চাঁদাবাজি বন্ধ করতে না পারি, তাহ’লে আবু সাইদ, মুগ্ধরা আমাদের ক্ষমা করবে না। নেতৃবৃন্দ রেজিস্ট্রি ও ভূমি অফিসের দূর্নীতি লুটপাটের তদন্ত এবং বিচারের দাবি করেন। ঘোষ দূর্নীতি বন্ধ না হলে আগামীতে রেজিস্ট্রি ও ভূমি অফিসের সামনে ধর্না দিব। জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা কমরেড তসলিম উর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু, কেন্দ্রীয় নেতা ও জেলা নেতা কমরেড নাজিমউদ্দীন, জেলা নেতা কমরেড বিপুল বিশ্বাস, জেলা নেতা পলাশ বিশ্বাস, সদর উপজেলার নেতা সাহবুদ্দিন বাটুল, আসাদুজ্জামান পিল্টু, মনিরামপুরের নেতা রাজু আহমেদ প্রমুখ। কর্মসূচির শুরুতেই পার্টি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে রেজিস্ট্রি অফিসে যায়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














