(যশোর): গবেষণা পুকুরে পোনা অবমুক্তকরণ, র্যালিসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদ্যাপন করা হয়েছে। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিবাদ্য হচ্ছে ‘মা উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি।’আজ শুক্রবার সকালে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ আয়োজিত নানা কর্মসূচির উদ্বোধন করেন।যবিপ্রবির জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের গবেষণা পুকুরে বিভিন্ন জাতের পোনা অবমুক্তকরণের মাধ্যমে। এরপর বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবের কারণে অত্যন্ত সীমিত পরিসরে সংক্ষিপ্ত র্যালির আয়োজন করা হয়।র্যালি পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, বিশ্বে মৎস্য খাতের উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগকেও এগিয়ে যেতে হবে। এই বিভাগের তত্ত্বাবধানে একটি অত্যাধুনিক হ্যাচারি অ্যান্ড ওয়েট ল্যাব রয়েছে। তবে করোনার কারণে এটির কার্যক্রমে পুরোদমে শুরু করা যায়নি। তবে আশা করব, যখন এটার কাজ পুরোদমে শুরু হবে, তখন যেন এ বিভাগের শিক্ষার্থীদের পোনা উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত বাস্তবধর্মী শিক্ষা প্রদান করা হয়। এ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে, নিজস্ব আয়ের পথ সুগম করা। যার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা খাতের আরও উন্নয়ন করা সম্ভব হবে।ফিশারীজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন ও ফিশারীজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো: আনিছুর রহমান, একই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সুব্রত মন্ডল, অধ্যাপক ড. মো: আমিনুর রহমান, ড. মো. মীর মোশাররফ হোসেন, ড. মঞ্জুরুল হক, আবদুস সামাদ, সরোয়ার-ই-মাহফুজ, আল মামুন ফরিদ, অনুশ্রী বিশ্বাস, টেকিনিক্যাল অফিসার আবু তালেব, কর্মচারী সমিতির সভাপতি এস এম সাজেদুর রহমান জুয়েল, ফিশারীজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থী আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















