মোংলা প্রতিনিধি : মোংলায় সুন্দরবনের দস্যুতা ছেড়ে ভালপথে আসা আতœসমর্পনকারী ২৮৪জন জল ও বন দস্যুদের হাতে নগদ অর্থ ও ঈদ সামগ্রী তুলে দিলেন র্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম। শুক্রবার সকাল সাড়ে ১১টায় মোংলা ফুয়েল ঘাটে এক সময়ের সুন্দরবনের ত্রাস এসকল বন দস্যুদের বিভিন্ন বাহিনী থেকে আতœসমর্পনকারী দস্যুদের হাতে এ ঈদ সামগ্রী তুলে দেন বরিশাল র্যাব-৮ এর সদস্যরা।দেশের ম্যানগ্রোভ সুন্দরবনের রয়েছে রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিন, হরেক রকমের বন্যপ্রানী ও নদী-খালে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। কিন্ত এক সময় পুরো সুন্দরবন জুড়ে রাজত্ব কায়েম করতো বড় বড় কয়েকটি বন ও জলদস্যু গ্রুপ। এ দস্যুরা বনের মধ্যে জেলেরা পাশ-পারমিট নিয়ে মাছ আহরনে গেলেই তাদের অপহরন করে মোটা অংকের টাকা মুক্তিপন আদায় করতো এসকল দস্যুরা। শুধু মুক্তিপন নয়, জেলে বহরে হামলা ও লুটপাট চালিয়ে লক্ষ লক্ষ টাকার মাছ ও মুল্যবান মালামাল লুট করে নিতো তারা। জেলেরা মুক্তিপনের ধার্যকৃত টাকা দিতে অস্বিকার করলে তাদের উপর নেমে আসতো অমানুষিক নির্যাতন। এর পরই বেগবান হয় সুন্দরবনে র্যাবসহ আইনশৃংখ্যলা রক্ষা বাহিনীর অভিযান। প্রতিষ্ঠা লগ্ন থেকে র্যাব ২২৩টি অভিযানে ৫০৭ জলদস্যু গ্রেফতদার, ১৫৫৬টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমান গোলাবরুদ উদ্ধার করে। এসময় কালীন র্যাব বন ও জলদস্যুর সাথে বন্দুক যুদ্ধে ১৩৫জন দস্যু নিহত হয়েছে। যার ফলে এদের বিরুদ্ধে মোংলা, রামপাল, শরনখোলা, মোড়েলগঞ্জ, দাকোপসহ বিভিন্ন থানায় রয়েছে অসংখ্য মামলা।তাই সরকার সাধারন ক্ষমার আওতায় এনে দস্যুদের দস্যুতা ছেড়ে ভাল পথে ফিরে আসার ঘোষনা দেয়ায়, র্যাবের দেয়া তথ্যানুযায়ী সুন্দরবন উপকুলীয় অঞ্চলে ২০১৬ সালের ৩১ মে মাষ্টর বাহিনীর আতœসমর্পনের মাধ্যমে শুরু হওয়া পর একে একে ২৭টি বাহিনীর সদস্যরা আতœসমর্পণ করতে শুরু করে। গত ২০১৮ সালের ১ নভেম্বর দস্যু মুক্ত সুন্দরবন ঘোষনা করেন সরকার। র্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম বলেন, দীর্ঘদিন যাবত প্রায় ২৭টি দস্যু বাহিনীর সদস্যরা সুন্দরবনের দস্যুতা করে আসছিল। সরকারের নিদের্শনায় এ বাহিনীর লোকজন দস্যুতা ছেড়ে ভাল পথে ফিরে আসে প্রায় ৪শ’র অধিক জল ও বন দস্যু সদস্যরা। তাই ফিরে আসা এসকল মানুষদের সমাজে ভালভাবে বসবাস ও চলাচলের জন্য র্যাব এর পক্ষ থেকে বিভিন্ন সময় সহায়তা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৮ এর আওতাধীন ৩টি জেলায় বাগেরহাটের মোংলায় ১৭৮জনসহ খুলনা ও সাতক্ষীরা জেলা থেকে সুন্দরবনের আত্মসমর্পনকৃত মোট ২৮৪ জন জলদস্যু পরিবারকে নগদ অর্থ ও ইদ সামগ্রী এবং করোনা ভাইরাস প্রতিরোধী উপকরণ বিতরণ করে তারা। আতœসমর্পনকৃত বনদস্যু ও স্থানীয় জনসাধারণেল মধ্যে জনসচেতনতা সৃষ্টির জন্য করোনা ভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনামূলক উপকরন বিতরণ করা হয়। দস্যুদেও মাঝে ঈদ সামগ্রী বিতারন অনুষ্ঠান পরিচালনা করেন র্যাব-৮ এর অপারেশন কর্মকর্তা এ এসপি মুকুর চাকমাসহ অন্যান্য কর্মকর্তা ও র্যাব সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















