চুকনগর প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া মাদারতলা পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই আব্দুল হান্নানের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবককে তুলে নিয়ে নির্যাতন ও টাকা কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ২৩/০৭/২০২০ ইং তারিখে যুবকের পিতা বাদী হয়ে পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। উপজেলার কুলবাড়িয়া গ্রামের মৃত ঈমান আলী সরদারের পুত্র আতিয়ার রহমান সরদার তার অভিযোগে ( প্রাপ্ত রিসিভ কপি) উল্লেখ করেন, তার পুত্র আব্দুল্লাহ সরদার (১৬) কুলবাড়িয়া গ্রামের মোড়ে বাঁশের দোকান দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা বানিজ্য করে আসছে। গত ২২/০৭/২০২০ ইং তারিখ সন্ধ্যায় উপজেলার মাদারতলা পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই আব্দুল হান্নান তার একজন সঙ্গীয় ফোর্স নিয়ে তার ছেলের ব্যবসা প্রতিষ্ঠানে আসে। এরপর তার পুত্রের নাম ঠিকানা জানার পর তাকে বলে মোটরসাইকেলে ওঠ আমার সাথে ক্যাম্পে যেতে হবে। এরপর তার পুত্রকে মোটরসাইকেলে তুলে ক্যাম্পে নিয়ে একটি রুমের ভিতর প্রবেশ করিয়ে বলে তোর কাছে কি আছে দিয়ে দে। এসময় তার পুত্রের পকেটে থাকা ২২হাজার টাকা তুলে দেয় তার কাছে। টাকা নেওয়ার পর একটি কাপড় দিয়ে প্রথমে চোখ বাঁধে এরপর দড়ি দিয়ে হাত বেঁধে ঘুঘু মোড়া দিয়ে তাকে পিটাতে থাকে। খবর পেয়ে তিনি ও তার ভাই মশিয়ার রহমান দ্রুত ক্যাম্পে গিয়ে দেখতে পান একটি রুমের ভিতর রেখে তাকে বেপরোয়া মারপিট করা হচ্ছে। তখন তারা ভ্রাতৃদ্বয় কান্নায় চিৎকার করতে থাকলে ডিউটিতে থাকা একজন পুলিশ তাদেরকে তাড়িয়ে দেয় এবং নির্যাতন করতে থাকা রুমের দরজা বন্ধ করে দেয়। তখন তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ কুমার রায়কে মোবাইল ফোনে বিষয়টি জানালে তার প্রচেষ্টায় রাত আনুমানিক ১ টার দিকে তাকে ছেড়ে দিলে সে কান্নায় ভেঙ্গে পড়ে লোমহর্ষক নির্যাতনের কাহিনী তুলে ধরেন। আতিয়ার রহমান অভিযোগে আরও উল্লেখ করেন এলাকায় এএসআই আব্দুল হান্নানের বিরুদ্ধে সাধারণ মানুষকে নির্যাতন, হয়রানি ও অর্থ বানিজ্যের অভিযোগ রয়েছে। তাছাড়া তার পুত্রের বিরুদ্ধে কোন অভিযোগও মাদারতলা পুলিশ ক্যাম্পে নেই। ব্যাপারে এএসআই আব্দুল হান্নান বলেন, ঘটনা যেটা বলছেন যদি মনে করেন সত্য, তাহলে সত্য। আবার যদি মনে করেন মিথ্যা, তাহলে মিথ্যা। যেটা আপনারা অভিযোগে পেয়েছেন। সেটাই লেখবেন। মাদারতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমি কোন কিছু জানি না। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বিপ্লব বলেন, যেহেতু অভিযোগ উদ্ধোর্তন কর্তৃপরে কাছে করা হয়েছে। সেহেতু কর্তৃপ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
Home
খুলনা বিভাগ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ ডুমুরিয়ায় এএসআই আব্দুল হান্নানের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান...
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...













