স্টাফ রিপোর্টার : যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (অমিত্রাক্ষর) ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ,এস,এম শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো: রেজাউল করিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বর্তমান সময়ে যেখানে দৌড়ানো উচিৎ, সেখানে হেঁটে লাভ নাই। আগের সরকারের আমলে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে, বাক স্বাধীনতা ছিলোনা,মিথ্যা উন্নয়ন প্রপাগান্ডা চালানো হয়েছে। গণ-অভ্যুত্থানে শুধু ১ ব্যক্তিকে বিতাড়ন সম্ভব হয়েছে, টোটাল সিস্টেমকে বিতাড়ন সম্ভব হয়নি। তরুণদেরকে খন্ডকালীন চাকুরি দেয়া যেতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। দাবী দাওয়া নিয়ে আসলে যাচাই বাছাই না করে ব্যবস্থা নেয়া উচিৎ না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মো: মাহফুজুল হোসেন, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশেদ খান, সদস্য সচিব জেসিনা মুর্শীদ, মূখ্য সংগঠক আবদুল্লাহ আল মামুন(লিখন) প্রাপ্তি, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি প্রমুখ। রাশেদ হাসান বলেন যারা আন্দোলনে নের্তৃত্ব দিয়েছিলো,তাদের কাজে লাগানো উচিৎ, শিক্ষা খাতে ৫% বরাদ্দ রাখা যেতে পারে। জেসিনা প্রাপ্তি বলেন,আগের ফ্যাসিস্ট সরকারের প্রশাসনের কারণে প্রশাসন কাজ করছে না,তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মো: আকরামুজ্জামান, কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি আহসান কবীর বাবু, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, ছাত্র জাহিদ হাসান,প্রতিনিধি সুজন,সোহান, রাতুল, আকাশ সহ আরো অনেকে। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের প্রায় ৭০ জন,বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ সহ প্রায় ১২০ জন অংশগ্রহণ করেন।
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজ
যশোর অফিস : যশোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ভোর পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো...
খুলনা থেকে চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
যশোর অফিস : খুলনার বিশেষায়িত হাসপাতাল থেকে চুরি হওয়া একটি কালো রঙের নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার...
যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাঁধার প্রতিবাদে যশোরে গণসমাবেশ
যশোর অফিস : পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়ার প্রতিবাদে যশোরে গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২...
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল
যশোর অফিস : যশোর শহরের বকুলতলা এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে অজ্ঞাত দুর্বৃত্তদের অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখা।
সোমবার (২...
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক...














