যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাঁধার প্রতিবাদে যশোরে গণসমাবেশ

0
8

যশোর অফিস : পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়ার প্রতিবাদে যশোরে গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের উদ্যোগে শহরের দড়াটানা ভৈরব চত্বর মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
এতে সভাপতিত্ব করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও জেলা কমান্ডের আহ্বায়ক মো. আব্দুল লতিফ। বক্তব্য দেন তৌহিদ আহমেদ, একরাম উ-দৌলা সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক নজরুল ইসলাম, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, অ্যাডভোকেট রবিউল আলম, বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম মুজাহারুল ইসলাম মন্টু, কমরেড হাচিনুর রহমান ও প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নুর ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটি মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদার প্রতি অবমাননা। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অনুষ্ঠান পরিচালনা করেন গোলাম রসুল ও অলিয়ার রহমান। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসাবীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় ব্যক্তিরা গণসমাবেশ ও মানববন্ধনে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here