স্টাফ রিপোর্টার : যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী রাকিব হোসেন (৩০) ওরফে ভাইপো রাকিবকে গুলি করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত পৌনে দশটার দিকে শহরের শংকরপুর পশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রাকিব শহরের শংকরপুর সার গোডাউন এলাকার তৌহিদুল ইসলামের ছেলে। যশোরের আলোচিত জুম্মান হত্যাসহ ১৪ মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী রাকিব ওরফে ভাইপো রাকিব। আধিপত্য বিস্তার কিম্বা মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে গুলি করা হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হাসপাতাল সূত্র ও আহতদের স্বজনেরা জানান, রোববার রাতে বাড়ি থেকে বের হয়ে পশু হাসপাতাল এলাকায় গেলে দুর্বৃত্তরা তার উপর আক্রমণ করে। পরে বাঁচার জন্য পালাতে গেলে তারা বুকে পিস্তল দিয়ে দুটি গুলি করে। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাত ১০টার পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইমন, তানভীর ও সাব্বিরসহ কয়েকজন এই হামলায় জড়িত বলে তারা অভিযোগ করেছেন। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। ভাইপো রাকিবের বিরুদ্ধে যশোরের আলোচিত জুম্মান হত্যাসহ একাধিক হত্যা ছাড়াও অন্তত ১৪টি মামলা রয়েছে। যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগের চিকিৎসক সুইটি আক্তার জানিয়েছেন, আহত রাকিবের বুকে দুই পাশে দুটি গুলি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, রাকিব গুলিবিদ্ধের ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি এবং এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















