নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা পুলিশের সেবার মান অধিকতর বৃদ্ধির লক্ষে নতুন ৫টি ডাবল কেবিন পিকআপ ভ্যান বরাদ্দ করেছেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ। আর এতে সন্তোষ প্রকাশ করেছেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম বার। জানা গেছে, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম বার নড়াইলে যোগদান করার পর থেকেই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকল্পে নিরলস পরিশ্রম করে চলেছেন। কিন্তু সরকারি যানবাহনের অভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনেক সময় নানাবিধ সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা উপলব্ধি করে বাংলাদেশ পুলিশের আইজিপি নড়াইল জেলা পুলিশের জন্য ৫টি ডাবল কেবিন পিকআপ ভ্যান বরাদ্দ করেন। ফলে নড়াইল জেলা পুলিশের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম বার বলেন, আইজিপি স্যার কর্তৃক বরাদ্দকৃত পিকআপ ভ্যানগুলি নড়াইল জেলা পুলিশের কাজের গতিশীলতা আরও বৃদ্ধি করবে। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















