রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধি: যশোরের চৌগাছা-ঝিকরগাছা সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর দক্ষিনপাড়ার ধাবাড়ির পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি গ্রামের ইন্তাজ আলীর ছেলে ইমন (১৬) এবং একই এলাকার তরিকুল ইসলামের ছেলে আশরাফুল (১৬)। মোটরসাইকেল চালক ইমন রানিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা বন্ধু ছিলেন এবং মোটরসাইকেল যোগে চৌগাছা যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, চৌগাছাগামী এপাচি আরটিআর মোটরসাইকেল (যার নম্বর-যশোর-ল-১২-০৮১২) বিপরীত দিক থেকে আসা একটি ডিসকভারি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সামনে থাকা বালু ভর্তি ট্রলির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় অপর মোটরসাইকেল চালক মিজানুর রহমান আহত হন। তিনি যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা এবং মহেশপুর ব্র্যাক ব্যাংকে কর্মরত বলে জানা গেছে। ট্রলি চালক রুবেলও সামান্য আহত হয়েছেন। দশপাখিয়া পুলিশ ক্যাম্প ও চৌগাছা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে লিখিত আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














