মনিরামপুরে পাওয়ার টিলারের ধাক্কায় শিক্ষক দম্পতি’র মর্মান্তিক মৃত্যু

0
190

রাহাত আলী,মনিরামপুর: যশোরের মনিরামপুরে ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক দম্পতির মর্মান্তিক
মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে
ঝিকরগাছা-মনিরামপুর সড়কের বাকোশপোল বাজার এলাকায় এ
দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন মনিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের
স্থায়ী বাসিন্দা স্থানীয় বাজিতপুর শহীদ মুক্তিযোদ্ধা এ. আর. মহিলা
কলেজের প্রভাষক রনজিত কুমার দাস (৪৯) ও তার স্ত্রী উপজেলার জনস্বাস্থ্য
কর্মী পাপিয়া কুমার দাস (৪০)।স্থানীয়রা জানান, বুধবার দুপুরে রনজিত
কুমার দাস মোটরসাইকেল চালিয়ে স্ত্রী পাপিয়াকে নিয়ে ঝিকরগাছা
থেকে মনিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে, বাকোশপোল বাজার
এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত
পাওয়ার টিলারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে তারা দ’ুজনই রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।খবর পেয়ে
ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে
যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের
কর্তব্যরত চিকিৎসক রনজিত ও পাপিয়াকে মৃত ঘোষণা করেন।মনিরামপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, দুর্ঘটনায়
জড়িত পাওয়ার টিলারটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা
চলছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে একসঙ্গে দুই প্রিয় মুখের এমন মৃত্যুতে চাঁদপুর গ্রামে
নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীরা এই
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here