কৃষকের পাকা ধান কেটে দিলেন বিএনপির প্রার্থী শ্রাবণ

0
69

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির
নির্বাহী কমিটির সদস্য ও ছাত্র দলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ গণ
সংযোগের সময় কৃষকের পাকা ধান কেটে এলাকাবাসীর নিকট প্রশংসিত হলেন।
রবিবার তিনি উপজেলার কেশবপুর সদর ইউনিয়নের খতিয়াখালী গ্রামের বিলে কাঁচি
হাতে নিয়ে পাকা ধান কেটে কৃষকের সহযোগীতায় এগিয়ে আসেন। এ সময় বিলের
অন্য কৃষকরা তাকে হাত নেড়ে অভিবাদন জানান।
গণ সংযোগে তার সঙ্গে থাকা কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা
বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আলাউদ্দীন বলেন, বিএনপির মনোনীত প্রার্থী রওনকুল
ইসলাম শ্রাবণ গণ সংযোগে বেরিয়ে খতিয়াখালী গ্রামের বিলে কৃষক আশুতোষ
দাসের ক্ষেতের পাকা ধান কেটে সহযোগীতা করেন। এ সময় বিলের অন্যান্য কৃষকরা
শ্রাবণের ধান কাটা দেখে প্রশংসা করেন। গণ সংযোগ কালে তার সঙ্গে বিএনপির ও
অংগ সংগঠনের নেতা কর্মীরা ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here