যশোরে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত গণসংযোগ নতুন হাটে

0
14

যশোর অফিস : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৩( সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,আগামী দিনে কোন মাদক সন্ত্রাসী, চাদাবাজির জায়গা যশোরের মুক্ত পরিবেশে হবে না, তাদের ঠিকানা হবে কারাগারে। জনগণের সামান্য কষ্টের কারণ হয় এমন ব্যক্তি যদি আমার দলের সর্বোচ্চ নেতাও হয় তার জায়গা কারাগারে নিশিত করবো। আজকে যারা বিএনপির প্রতিপক্ষ হয়ে নির্বাচন করছে অতীততে তাদের রাষ্ট্র পরিচালনার কোন অভিজ্ঞতা নেই। সে কারণে জনগণের জন্য তাদের কোন কর্ম পরিকল্পনা নেই। তারা ধর্মের নামে মানুষের বিভ্রান্তি ছড়াচ্ছে। জনগণ ধর্মের অপ ব্যাখ্যকারীদের রুখে দেবে
শনিবার সদর উপজেলার নতুনহাট বাজারে অনুষ্ঠিত পথসভায় তিনি এ কথা বলেন। অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন ধানের শীষে ভোট দিলে যশোরের মতো সারাদেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়। মানুষ উন্নয়ন বুঝে পায়। বিগত সময়ে বিএনপি বারংবার প্রমাণ করেছে। সে কারণে আজ মানুষ ভোটের জন্য উদগ্রীব হয়ে গেছে। অতীতে মানুষ যতবারই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই মানুষ নিজেদের প্রয়োজনে ধানের শীষে আস্থা রেখেছে। বিএনপি সরকার গঠন করে তাদের আস্থার প্রতিদান দিয়েছে। অতীততের ধারাবাহিকতায় এবারও জনগণ ধানের শীষে আস্থা রাখবে।
তিনি বলেন, বিএনপি নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে। এটা নিছক কোন ঘোষণা নয়, এটি জনগণের সাথে চুক্তি। বিএনপি সরকার গঠন করলে বাধ্যতা মুলক সেই চুক্তি বাস্তবায়ন করবে। আজ দেশে অস্থিরতা বিরাজ করছে। এ থেকে দেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে হবে। তার জন্য আমরা সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চাই।
এর আগে অনিন্দ্য ইসলাম অমিত পুলেরহাট বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। সময় তিনি বাজারের ব্যবসায়ী পথচারীদের সাথে কুশল বিনিময় করেন। সকলেই আগামী নির্বাচনে ধানের শীষের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here