বাড়ির ডাউন ছাদের ভিতরে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা, কোলে করে নামালো পুলিশ, ভিডিও ভাইরাল

0
181

স্টাফ রিপোর্টার : যশোরে সুমন মাহমুদ (৪৭) নামে পাঁচ মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে বাড়ির ডাউন ছাদের ভিতর থেকে কোলে করে নামিয়ে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার দিবাগত রাত ৩টার দিকে শহরের রায়পাড়া এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি গ্রেফতার এড়াতে বাড়ির ফলস ছাদ / ডাউন ছাদের ভিতরে লুকিয়ে ছিলেন। অনেক চেষ্টার পর তাকে খুজে পান পুলিশ। সেখান থেকে কোলে করে নামান পুলিশ সদস্যরা। তাকে কোলে করে নামানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ডিবি এসআই অলোক কুমার দে জানান, নারায়নগঞ্জের আদালতে চেক জালিয়াতির মামলার আসামি সুমন সুলতান একটি সিআর সাজা ওয়ারেন্ট ও চারটি সিআর ওয়ারেন্টসহ তার নামে পাঁচটি ওয়ারেন্ট আছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। পুলিশ তার বাড়িতে যেত কিন্তু খুঁজে পেত না। অভিনব কায়দায় লুকিয়ে থাকতো ফলস ছাদের মধ্যে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায় বাসার ফলস ছাদ / ডাউন ছাদের ভিতরে। ওই ছাদের ভিতরে অনেক গভীর। এক পর্যায়ে তাকে বের করে আনা হয়। এসময় তাকে উপর থেকে পুলিশ সদস্যরা কোলে করে নামায়। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here