যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আটক ২

0
172

যশোর অফিস : যশোর সীমান্তে অভিযান চালিয়ে ২ জনকে আটকসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর হিজলী ও কাশিপুর বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৪ দশমিক ৯ কেজি ভারতীয় গাঁজা, ১০৮ বোতল এসকাফ সিরাপ (নেশাজাতীয়), ২টি মোবাইল ফোন, ৪২টি শাড়ি, ৮১ পিস বিভিন্ন ঔষধ, ৮৬ প্যাকেট কীটনাশক ও ৭৪টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ৬ হাজার ৫৬০ টাকা।
আটক ব্যক্তিরা হলেন— খুলনা জেলার ফুলতলা থানার শেখেরহাট গ্রামের আলমের ছেলে মফিজুল (১৯) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার কুটিচন্দ্র গ্রামের মুসলিম হকের ছেলে নাহিদ ইসলাম জীবন (২০)।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here