যশোর অফিস : সাম্প্রতিক সময়ে সারাদেশে আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।রোববার (১ মার্চ) সকাল সাড়ে ১০টায় যশোর সরকারি এমএম কলেজ-এর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা নারীরা এ আয়োজন করেন।ঘণ্টাব্যাপী কর্মসূচিতে সংহতি জানিয়ে চারজন অধিকারকর্মী অংশ নেন। কর্মসূচির নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও যশোর ল কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফাতেমা।জান্নাতুল ফাতেমা বলেন,সাম্প্রতিক সময়ে সারাদেশে ধর্ষণের ঘটনাগুলো উদ্বেগজনকভাবে বেড়েছে, যা সমাজকে শঙ্কিত করে তুলেছে। এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, শুধু আইনের কঠোর প্রয়োগের অভাব নয়, সামাজিক অবক্ষয়ও এ ধরনের অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ।তিনি আরও বলেন,ধর্ষণ প্রতিরোধে কেবল শাস্তি নিশ্চিত করাই যথেষ্ট নয়; সামাজিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন। মূল্যবোধের চর্চা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ ধরনের অপরাধ প্রতিরোধ সম্ভব। কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠক আশা লতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ফাতেমা জিনা ও ছাত্র ইউনিয়নের কর্মী রাহুল। বক্তারা অবিলম্বে সব ধর্ষণ মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
এ দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন মেনে নেবে না’ -চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশে...
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও...
টাইব্রেকারে মাদারীপুরকে হারিয়ে ফাইনালে যশোর অভয়নগর ফুটবল একাডেমি
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী যুবসংঘ ক্লাব আয়োজিত ৬ লক্ষ টাকার মেগা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় জয় তুলে নিয়ে ফাইনালে...
সভাপতি জুয়েল সম্পাদক টিপু , চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন
চৌগাছা (যশোর): যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন খলিলুর রহমান জুয়েল এবং...
শরীরচর্চা থেকে মানবিকতার প্রত্যয়, এগিয়ে চলছে ‘প্রভাত ফেরী’
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : ভোরের আলো ফুটতেই মাগুরার শালিখা ইকোপার্কে শুরু হয় একদল মানুষের পদচারণা। কারও হাতে নেই ব্যস্ততার তাড়া, নেই...
মাগুরায় গণপ্রকৌশল দিবস পালিত
মাগুরা প্রতিনিধি : দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় গণ প্রকৌশল ও আইডিইবির ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন...














