স্টাফ রিপোর্টার : যশোরের কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাফসান জানি। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন, তার শ্যালিকাকে জিম্মি করে থানায় ষড়যন্ত্রমূলক অভিযোগ দিয়ে এই চাঁদা দাবি করা হয়েছে। বুধবার দুপুরে প্রেসকাব যশোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তার স্ত্রী সাজেদা আফরোজ, শ্বশুর সাজেদুর রহমান এবং শাশুড়ি সেলিনা খাতুন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ডা. রাফসান জানি জানান, তার শ্যালিকা কিছুটা মানসিকভাবে অসুস্থ এবং ছোটবেলা থেকেই তিনি তাকে লালন-পালন করে আসছেন। তাদের পারিবারিক সম্পর্কের কারণে শ্যালিকার সঙ্গে তার কিছু ব্যক্তিগত ছবি রয়েছে। এসব ছবি ব্যবহার করে একটি চক্র তার কাছে চাঁদা দাবি করছে। এই চাঁদা না পেয়ে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে মামলা করিয়েছে। সংবাদ সম্মেলনে ডা. রাফসান জানি দাবি করেন, প্রথমে ‘স্বদেশ বিচিত্রা’র সাংবাদিক পরিচয়ে আসিফ আকবর সেতু নামে এক ব্যক্তি তার কাছে গত ৮ মার্চ ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার শ্যালিকাকে প্ররোচিত করে একটি ভিডিও বার্তা তৈরি করা হয় এবং মিথ্যা অভিযোগ ছড়ানোর হুমকি দেওয়া হয়। তিনি আরও বলেন, এরপর গত ১২ মার্চ ডিবিসি নিউজের কথা বলে এশিয়ান টিভির শামীমসহ কয়েকজন তাকে যশোর শহরের মাইকপট্টি এলাকার একটি অফিসে ডেকে নেন। সেখানে তাকে ও তার স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে ‘নিউজ বন্ধ’ এবং ‘মামলা থেকে রা’ করার কথা বলে মোট ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এছাড়া তিনি অভিযোগ করেন, তার শ্যালিকাকে জিম্মি করে রাখা হয়েছে এবং তাকে ফেরত দেওয়ার বিনিময়ে আরও ৫০ হাজার টাকা দাবি করা হয়। আর এজন্য মণিরামপুরের সুমন ও জাকির নামের দুই সাংবাদিক আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ডাক্তার রাফসান জানি বলেন, এখনো তিনি তার শ্যালিকার সন্ধান পাননি। এ বিষয়ে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। অন্যদিকে, এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, এ ঘটনায় ওই চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা করেছেন শ্যালিকা নিজেই। যা বর্তমানে তদন্তাধীন। এ বিষয়ে ডিবিসি নিউজের সাংবাদিক সাকিরুল কবীর রিটন বলেন, অভিযোগের ভিত্তিতে তাদের প থেকে বক্তব্য চাওয়া হয়েছে, কোনো ধরনের চাঁদা দাবির কথা তার জানা নেই। এছাড়া আসিফ আকবর সেতু ও শামীম নামের ব্যক্তিদের সঙ্গে তার কোনো পরিচয় নেই বলেও তিনি দাবি করেন।
এ দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন মেনে নেবে না’ -চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশে...
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও...
টাইব্রেকারে মাদারীপুরকে হারিয়ে ফাইনালে যশোর অভয়নগর ফুটবল একাডেমি
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী যুবসংঘ ক্লাব আয়োজিত ৬ লক্ষ টাকার মেগা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় জয় তুলে নিয়ে ফাইনালে...
সভাপতি জুয়েল সম্পাদক টিপু , চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন
চৌগাছা (যশোর): যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন খলিলুর রহমান জুয়েল এবং...
শরীরচর্চা থেকে মানবিকতার প্রত্যয়, এগিয়ে চলছে ‘প্রভাত ফেরী’
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : ভোরের আলো ফুটতেই মাগুরার শালিখা ইকোপার্কে শুরু হয় একদল মানুষের পদচারণা। কারও হাতে নেই ব্যস্ততার তাড়া, নেই...
মাগুরায় গণপ্রকৌশল দিবস পালিত
মাগুরা প্রতিনিধি : দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় গণ প্রকৌশল ও আইডিইবির ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন...














