বাঘারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে বায়োপেস্টিসাইড ব্যবহারে কর্মশালা অনুষ্ঠিত

0
126

রায়হান হোসেন: যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট বাজারে টেকসই কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তারা টেকসই কৃষি পদ্ধতির গুরুত্ব এবং পরিবেশবান্ধব চাষাবাদে বায়োপেস্টিসাইড ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তারা বলেন, বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। একই সঙ্গে কৃষিতে রাসায়নিক নির্ভরতা কমিয়ে মানবস্বাস্থ্যের ঝুঁকিও হ্রাস করা যায়।
ব্র্যাক সিডের ডিলার বাবু কার্তিক পালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বাবু মহাদেব মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মো. আক্তারুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে ব্র্যাক সিডের টেরিটরি সেলস অফিসার প্রান্ত বিশ্বাস ও সাখাওয়াত হোসেন অনি উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রায় ৬২ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন। তাদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এসময় কৃষকদের বায়োপেস্টিসাইডের সঠিক ব্যবহার, প্রয়োগ পদ্ধতি এবং ফসলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
বক্তারা আরও জানান, এ ধরনের উদ্যোগ কৃষকদের সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here