যশোর মেডিকেল কলেজে নবীনদের স্বাগত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

0
135

যশোর প্রতিনিধি : আজ সকাল ৯ ঘটিকায় যশোর মেডিকেল কলেজ অডিটরিয়ামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল শিক্ষার্থীদের এমবিবিএস কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সারাদেশের ১১২ টি মেডিকেল কলেজে একযোগে অনুষ্ঠিত হয়। প্রথমাংশে অনলাইনে মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর উপস্থিতিতে এবং মহাপরিচালক , স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালনায় ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। পরবর্তী অংশে স্থানীয় আয়োজনে যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবু হাসনাত মো: আহসান হাবিব এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রাম পরিচালিত হয়। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন খোকন এবং যশোর জেলা বিএনপি র সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। অনুষ্ঠানে যশোর মেডিকেলে কলেজের ১ম বর্ষে ভর্তি হওয়া ৭৮ জন ছাত্রী, ২২ জন ছাত্র এবং তাদের অভিভাবকবৃন্দ সহ শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশনে কলেজ পরিচিতি, শিক্ষকমন্ডলীর পরিচিতি , ছাত্র ছাত্রীদের পরিচিতি পর্ব শেষে তাদেরকে এপ্রোন পরিধান করিয়ে দিক নির্দেশনামূলক নির্দেশিকা সরবরাহ করা হয় এবং শপথ পাঠ করানো হয়। পরিশেষে ছাত্র ছাত্রী,অভিভাবকবৃন্দ এবং শিক্ষকদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য প্রদান করা হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ চিকিৎসা পেশার সেবামূলক আদর্শ ও নৈতিকতার উপর গুরুত্ব আরোপ করেন এবং সরকারের পক্ষ হতে প্রয়োজনীয় সকল সুবিধা প্রদানে সহায়তা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে অতিথি, শিক্ষকমণ্ডলী এবং ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে কলেজের বাগানে ১ম বর্ষের ছাত্র ছাত্রী দুজন নিজ হাতে দুটি বৃক্ষ রোপণ করেন, যা পরবর্তীতে বাকি ৯৮ জন ছাত্র ছাত্রী ও কলেজ প্রাঙ্গণে নিজ হাতে রোপণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here