স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) ঃ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন এর ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই উপনির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, এই নির্বাচনে বোতল প্রতিকের মনিরুজ্জামান রিংকু ১৬৬৭ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উটপাখি মোঃ নাসিম উদ্দিন পেয়েছেন ১০২১ ভোট। এছাড়াও অন্য দুইজন প্রার্থী পাঞ্জাবী প্রতিকের আলমগীর হোসেন ৪২৬ ও ডালিম প্রতিকের মিজানুর রহমান পেয়েছেন ২০৭ ভোট। শনিবার সকাল ৯ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা ভোট প্রদান করেছেন। জানা গেছে, এই ওয়ার্ডে মোট ভোটার ৬৩০৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩১৩৬ ও নারী ভোটার ৩১৭০ জন। এই উপনির্বাচনে ২টি ভোট কেন্দ্রে ১ জন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, ২০১৮ সালের ২২ আগস্ট কালীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ¦ মকছেদ আলী মৃত্যুবরণ করেন। এরপর ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি মেয়র পদে উপনির্বাচনে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম আশরাফ মেয়র নির্বাচিত হন। তারপর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূণ্য ঘোষণা করা হয়।
জলবায়ু সংকটের মাশুল দিচ্ছে উপকূল, কয়রায় ক্ষতিপূরণের দাবি
কয়রা (খুলনা) প্রতিনিধি : বিশ্বনেতারা যখন তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আলোচনা করছেন, তখন জলবায়ু পরিবর্তনের ক্ষত বয়ে...
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার সদস্যের একটি দল। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার...
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।...
চুকনগর বদ্ধভূমি এলাকায় দলিত কৃষক ও নারীদের অংশ গ্রহণে খালি থালা মিছিল ও সমাবেশ...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি এই অভিযোগ তুলে রোববার (১৫...
সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
মাসুদ রানা,মোংলা : সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
রবিবার ১৫ নভেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার...














