এমএ সাজেদ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ার কৃতি সন্তান ও ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) শেখ রেজাউল করিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে কলারোয়া সরকারি প্রাইমারি স্কুল সম্মেলন কক্ষে কলারোয়া রিপোর্টার্স কাব আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শেখ রেজাউল করিমকে ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধিত অতিথি বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের একজন রেজিস্ট্রার। তারপরেও দক্ষতার নিরিখে রুটিন দায়িত্ব হিসেবে ভাইস চ্যান্সেলর পদ তাঁকে দেওয়া হয়েছে। তিনি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে বদ্ধপরিকর বলে উল্লেখ করেন। কলারোয়া রিপোর্টার্স কাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স কাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কলারোয়া সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, কলারোয়া প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক এমএ সাজেদ, মোশতাক আহমেদ, মোস্তফা হোসেন বাবলু, কামরুজ্জামান পলাশ, আরিফুল হক চৌধুরী, ফারুক রাজ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানসহ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আরবি প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।
জলবায়ু সংকটের মাশুল দিচ্ছে উপকূল, কয়রায় ক্ষতিপূরণের দাবি
কয়রা (খুলনা) প্রতিনিধি : বিশ্বনেতারা যখন তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আলোচনা করছেন, তখন জলবায়ু পরিবর্তনের ক্ষত বয়ে...
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার সদস্যের একটি দল। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার...
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।...
চুকনগর বদ্ধভূমি এলাকায় দলিত কৃষক ও নারীদের অংশ গ্রহণে খালি থালা মিছিল ও সমাবেশ...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি এই অভিযোগ তুলে রোববার (১৫...
সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
মাসুদ রানা,মোংলা : সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
রবিবার ১৫ নভেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার...












