ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে শ্যামনগরে তাঁতী দলের বিক্ষোভ মিছিল

0
13

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা : ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিকূছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল শ্যামনগর উপজেলা শাখা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় শ্যামনগর উপজেলা চত্বর থেকে উপজেলা তাঁতী দলের উদ্যোগে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক এস এম সাহেব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা তাঁতী দলের সহসভাপতি ডা. আব্দুল হালিম এবং শ্যামনগর উপজেলা তাঁতী দলের সদস্য সচিব মো. শাহিনুর ইসলাম।
এ ছাড়া উপজেলা তাঁতী দল এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিল থেকে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় এবং দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here