ইমদাদ হোসেন, চুড়ামনকাটি (যশোর) : টানা দুইদিনের ভারী বর্ষণের কারণে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের সবজি ক্ষেত জলমগ্ন হয়ে পড়েছে। এছাড়া বৃষ্টির পানিতে অনেক সবজি ক্ষেত তলিয়ে গেছে। ফলে চাষিরা ক্ষতির শিকার হচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে সরিষা ও মূলা চাষিরা। এছাড়াও আমন ধানের হাজার হাজার বিঘা পাকা ধান রয়েছে তলিয়ে। চাষিরা জানিয়েছেন, শীত মওসুমের নানান সব সবজিতে ভরা মাঠের পর মাঠ।ইতিমধ্যে পুরোদমে শীতকালীন সব সবজি বিক্রি শুরু করেছে পুরোদম কৃষকরা। মাঠের যেদিকেই চোখ যায় শুধু সবজি আর সবজির ক্ষেত।
মাঠে গিয়ে দেখা গেছে, মূলা, বাঁধা কপি, ফুলকপি,পালন শাক, পটল, পুঁইশাক, বেগুন, উল্লেখযোগ্য।
কৃষকরা জানান,এবছর অতিরিক্ত বৃষ্টিী কারণে শীতকালীন সবজি চাষ করা হয়েছে অনেক টা দেরিতে।
এখন পুরোদমে সকল প্রকারের সবজির কেনাবেচা শুরু হয়েছে। কিন্তু নিম্নচাপের প্রভাবে গতকাল রাত থেকে অতি বৃষ্টিপাতের কারণে অধিকাংশ সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এভাবে আর দুই/একদিন ভারী বৃষ্টিপাত হলে উঁচু জায়গার ক্ষেতও পানির নিচেই তলিয়ে যাবে।
চুড়ামনকাটির দোগাছিয়া গ্রামের মূলা চাষি তৌহিদুল ইসলাম জানান, বৃষ্টির পানিতে তার ১ বিঘা মূলা ক্ষেতের ব্যাপক ক্ষতি হবে। পানি জমে থাকলে অনেক গাছ পচে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও বৃষ্টি থেমে গেলে মূলায় দাগ ও পচন দেখা যাবে যা বাজারে বিক্রি করা সম্ভব হবে না।
আব্দুলপুর গ্রামের একাধিক কৃষক জানান, ভারী বৃষ্টির কারণে মাঠের পর মাঠ মূলা ও সরিষার ক্ষেতের সব চেয়ে বেশি ক্ষতি হবে। মূলা ও সরিষা ভারি বৃষ্টি হলে দ্রুত পচন দেখা দেয় এবং মারা যায়। তারা আরো জানান, এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে মাঠে থাকা সকল শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হবে। ফলে তারা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্থ হবেন।
আব্দুলপুর গ্রামের চারা চাষি টিটো জানায়, বৃষ্টি এভাবে চলতে থাকলে কপির চারা রক্ষা করা সম্ভব হবে না। ইতিমধ্যে নতুন বীজ ফেলা সকল চাষীদের সব বীজ নষ্ট হয়ে গেছে।
দোগাছিয়া গ্রামের ধান চাষি বাবলুর রহমান জানান, মাঠের পর মাঠ পাকা ধান রয়েছে কৃষকের। যা ইতিমধ্যে ধান ক্ষেতে পানি জমে রয়েছে।
বিশেষ করে নিচু জায়গার ধান ক্ষেতে ইতিমধ্যে হাটু সমান পানি জমে গেছে।
চুড়ামনকাটি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা তরুন বিশ্বাস বলেন, টানা বৃষ্টিতে আমন ধান, শীতকাল সবজি বিশেষ করে মূলা, সরিষা, শিম, বাঁধা ও ফুলকপিসহ কমবেশি সব সবজির ক্ষতি হবে। বৃষ্টি থেমে গেলে ক্ষতির পরিমাণ কমই হবে। যদি এভাবে বৃষ্টি চলতে থাকে তাহলে অনেক ক্ষতি হবে ধান চাষিদের। তিনি আরো জানান, আমরা সব জায়গায় যাচ্ছি এবং ক্ষেত থেকে নালা করে পানি সরানোর জন্য কৃষকদের পরামর্শ দিয়েছি।
তিনি আরো বলেন বিশেষ করে বৃষ্টির পর ক্ষতি বেশি হয় যদি প্রচন্ড রৌদ্র হয়। কারণ ক্ষেতে জমে থাকা পানি রৌদ্রে গরম হয়ে পচে গাছ নষ্ট হয়ে যায়।
সরেজমিনে দেখা গেছে এলাকার নিম্ন অন্ঞল তলিয়ে রয়েছে। নিম্ন আয়ের মানুষ গুলো অনেকটাই ঘরবন্দী হয়ে পড়েছে বৃষ্টিতে।














