বেসরকারী উন্নয়ন সংস্থা প্রত্যাশার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
455

স্টাফ রিপোর্টার: নানা আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা প্রত্যাশার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে সংস্থার নিজস্ব কার্যালয় চাঁচড়ার মা মনি ভবনে জমকালো কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান াতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠঅতা সভাপতি বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী সেলিম রেজা পান্নু। বে সরকারী উন্নয়ন সংস্থা মা মণির অঙ্গ সংগঠন প্রত্যাশা সমবায় সমিতির এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সমিতির পরিচালনা কমিটির সকল সদস্য, সমিতির ঋণ গ্রহিতা সদস্য ও সংস্থার কর্মীদের নিয়ে কেক কাটায় অংশ গ্রহণ করেন প্রতিষ্ঠাতা সভাপতি সেমিল রেজা পান্নু। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মোছা: রাজিয়া খাতুন, সদস্য আবু সাইদ সাগর, জিয়ারুল, স্বজল, রাসেলসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন সংস্থার কর্মী এস এম ইবাদুল কবীর, তাহরিমা, শিল্পী ও আ: সালাম ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here