পাইকগাছা প্রতিনিধি ॥ খুলনা জেলা পরিষদের মহিলা সদস্য জমি কিনে বিপাকে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমি দাতা দখল বুঝে দিলেও দাতার মামার বাঁধায় নাজেহাল হচ্ছে কোবলা গ্রহীতা। প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও প্রতিকার মেলেনি। অভিযোগে জানা যায়, উপজেলার দক্ষিন সলুয়ার গ্রমের বদরুল গাজীর স্ত্রী ও জেলা পরিষদ সদস্য নাহার আক্তার জনৈক নজরুলের নিকট থেকে মামুদকাটি মৌজায় .০১৬৬ একর সম্পত্তি ক্রয় করে দখল বুঝে নেন। কিছু দিন যেতে না যেতেই দাতার মামা নোয়াকাটি গ্রামের আঃ সাত্তার গোলদার উক্ত জমি জবর দখল করে কোবলা গ্রহিতাকে উচ্ছেদ করে। যা নিয়ে মামলা মোকদ্দমা শালিসী বৈঠক হলেও সৃষ্ট বিরোধের কোন নিষ্পত্তি হয়নি। বরং রোববার দুপুরে ক্রয়কৃত জমিতে থাকা দোকান ঘরের পিছনে কে বা কারা আগুন লাগিয়ে একে অপরের দোষারোপ করছে। স্থানীয় ক্যাম্প ইনচার্জ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আগুন নেভালেও কারা আগুন লাগিয়েছে সে বিষয় তিনি নিশ্চিত কিছু বলতে পারেনি। পার্শ্ববর্তী দোকানদারেরাও এ বিষয় কিছু বলতে পারেনি। জেলা পরিষদ সদস্য নাহার আক্তার জানান, গত বছর গ্যাংগ্রিন রোগে একটি পা কেটে ফেলে পঙ্গুত্ব জীবন যাপন করছি। বিশেষ প্রয়োজনে নজরুল জোয়াদ্দারের কাছ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে ২০২৩/২০ নং কোবলা দলিলে .০১৬৬ একর জমি ক্রয় করে ভোগ দখলে থাকি। আমাকে উচ্ছেদ করতে প্রতিপক্ষরা দোকান ঘরে আগুন ধরাতে পারে বলে আমার ধারনা। জমি দাতা নজরুল জোয়াদ্দারের মামা সাত্তার গোলদার জানান, আমার ভাগ্নে নাহার আক্তারের কাছে জমি বিক্রি করেছে। চৌহদ্দি অনুযায়ী তার জমি সেখানে আছে, সেখানে যেয়ে দখল করুক।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...













