ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন পরিষদের কর আদায় করাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন ইসতিয়াক পিয়াস (২০) নামের এক আদায়কারি। মারাত্নক আহত অবস্হায় স্হানীরা তাকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।পরে তার অবস্হার অবউন্নতি হলে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১৪ অক্টোবর বুধবার বিকালে শংকরপুর বড়পোদাউলিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত ইসতিয়াক পিয়াস বড়পোদাউলিয়া গ্রামের রেজাউলের ছেলে।স্হানীরা জানান,ঘটনার দিন শংকরপুর ইউনিয়ন পরিষদের কর আদায়কারি ইসতিয়াক পিয়াস বড়পোদাউলিয়া গ্রামে কর আদায় করতে গিয়েছিলো।এসময় ঐ বাড়ীতে রাজমিস্ত্রি কাজে আসা উলাকোল গ্রামের মাজেদের ছেলে জামান আদায়কারি ইসতিয়াকের সাথে তর্কে জড়িয়ে পড়ে। তর্কের এক পর্যায়ে সে ইসতিয়াকের উপর হামলা চালায়। এসময় মারাত্নক আহত অবস্হায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করানো হয়।এ ব্যাপারে শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীন জানান, ঘটনাটি শোনার পর আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পারি আদায়কারি ইসতিয়াক পিয়াসকে রাজমিস্ত্রি জামান তার হাতে থাকা কুরনিক দিয়ে আঘাত করেছে।এসময় সে মারাত্নক আহত হয়।পরে বিষয়টি ইউ এন ও কে জানানো হয়েছে বলে জানান।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














