কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহের পবহাটি কলাহাটা এলাকা থেকে দুই ছিন্তাইকারীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো কালিকাপুরের রাজকুমারের ছেলে আশিকুর রহমান ও আরাপপুর খাজুরা পূর্ব পাড়ার বাদল মন্ডলের ছেলে আল-আমিন মন্ডল। ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঝিনাইদহের পবহাটি এলাকায় ছিন্তাই করার সময় দুই ছিন্তাইকারীকে আটক করেছে ওই এলাকার জনগন। খবর পেয়ে তাৎণিকভাবে এস আই পলাসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে দুই ছিন্তাইকারীকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের কাছ থেকে ছিন্তাইয়ে ব্যবহৃত একটি ধারালো চাকু ও ছিন্তাইকৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এঘটনায় ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামের সাইফ আহমেদ বাদি হয়ে সদর থানায় একটি মামলা করেছে। রোববার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, ঝিনাইদহ শহর এলাকায় ছিন্তাইকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...













