আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি রিপোটার্স কাবের সহ সভাপতি সাংবাদিক সাহেব আলীর সেজ ভাই আইয়ুব আলী মোড়ল (৪৯) এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার রাত ৮টা ৫০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহে…. রাজিউন)। পরিবার সুত্রে জানাগেছে আশাশুনি সদরের মৃত আব্দুল মজিদ মোড়লের সেজো পুত্র আইয়ুব আলী মোড়ল দীর্ঘদিন যাবৎ মরন ব্যাধি ক্যান্সার আক্রান্ত ছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী ও ৮ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার সকাল ১১ টায় আশাশুনি হাফিজিয়া মাদ্রাসা চত্বরে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সদর ইউ,পি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, আশাশুনি উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, বিএনপি নেতা নুরুল হক খোকন, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক,খুলনা সদর থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এস, এম হোসেনুজ্জামান হোসেন, ইউ,পি সদস্য তারিকুল আওয়াল সেজে, প্রাক্তন শিক মাওঃ মো: শফিউল্লাহ, প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ, শিক্ষক হাফেজ আবুজার গিফারি,মাওঃ মইনুর ইসলাম, আশাশুনি প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, বিএনপি নেতা আকবার আলী মোড়ল, বড়দল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেন, রিপোটার্স কাবের দপ্তর সম্পাদক আহসান উল্লাহ বাবলু, উপজেলা যুবদল সভাপতি জাকির হোসেন বাবু,বড়দল ভূমিহীন সমিতির সেক্রেটারী আবুল হোসেন রাজুসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। নামাজে জানাযায় ইমামতি করেন মরহুমের ভাইপো সৌরভ হোসেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ আবুল কাশেম। আগামী শুক্রবার জুম্মাবাদ মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আশাশুনি সদরের বিভিন্ন মসজিদে।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...













