যশোর প্রতিনিধি : যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী আছালত হোসেন (৫৫) নামে এক বন্দির মারা গেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছে বলে কারা কর্তৃপ জানান। আজ বুধবার ভোরের দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছালত মারা যান। কয়েদী আছালত ঝিনাইদহ জেলা সদরের গোপীনাথপুর পশ্চিমপাড়ার মৃত শমসের মণ্ডলের ছেলে। তিনি ঝিনাইদহ জেলার নারী-শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিনকান্তি খান জানান , ঝিনাইদহ জেলা কারাগার থেকে হোসেন আছালত নামে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত ওই বন্দিকে ২০০৮ সালের ১৮ মে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ঝিনাইদহের আদালত জিআর ৩১/০৬ মামলায় তাকে ফাঁসির আদেশ দিয়েছিলেন। আসামি প উচ্চ আদালতের শরণাপন্ন হন। পরে হাইকোর্ট মামলাটি পর্যালোচনা করে মৃত্যুদণ্ডের বদলে তাকে যাবজ্জীবন কারাভোগের আদেশ দেন। এর পর থেকে আছালত যশোর কেন্দ্রীয় কারাগারে (কয়েদি নম্বর ৭৩৩০/এ) ছিলেন। গত ৪ মে রাত নয়টার দিকে আছালত হৃদরোগে আক্রান্ত হন। তখনই তাকে যশোর কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই আছালতকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আছালতের ছোট ভাইয়ের স্ত্রী নার্গিস আলম মৃত্যুর খবর শুনে মরদেহ নিতে যশোর এসেছেন। তিনি দাবি করেন, একটি মামলায় আছালত কারা ভোগ করছিলেন।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...














