নড়াইল প্রতিনিধি : সোমবার ৫ এপ্রিল থেকে দেশব্যাপী লকডাউনের আগে নড়াইলে মাস্ক বিতরন করেছে কালেরকন্ঠ শুভসংঘ। রবিবার (৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত বিনামূল্যে কয়েক’শ মানুষকে সার্জিক্যাল মাস্ক বিতর করেন শুভ সংঘের বন্ধুরা। সকালে জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে থেকে মাস্ক বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি আগত কয়েকজন দিনমজুর মানুষকে নিজ হাতে মাস্ক পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের পৌর মেয়র ও শুভসংঘের সহ-সভাপতি আনজুমান আরা,শুভসংঘের সভাপতি ডা.মশিউর রহমান বাবু,শুভসংঘের সাধারন সম্পাদক নাসিমা হক পলি, যুগ্ম সাধারন সম্পাদক খোকন সাহা,লায়লা সুমন পশমী,মোস্তফা কামাল,কাজী আনিস,সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ,সাইফুল ইসলাম,সৈয়দ সাইদ,ওমর ফারুক,আফজাল হোসেন,কিংসুক সাদ,গাজী মাহফুজ প্রমুখ। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান মাস্ক বিতরন কালে বলেন,মহামারি করোনার ২য় ঢেউ মোকাবেলায় সরকারী সকল দপ্তরের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। কালেরকন্ঠ শুভ সংঘের এই উদ্যোগ খুবই কার্যকরী। সকলে লকডাউন মেনে ঘরে থাকুন-সকলকে মিলেমিশে আমরা করোনা মোকাবেলা করবো ইনশাল্লাহ। পরে আদালত চত্ত্বর ও নড়াইল চৌরাস্তা কাচাবাজার এলাকায় কয়েক’শ মানুষের মাঝে মাস্ক বিতরন করা হয়। পুরো কর্মসূচীতে নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা সকলকে সাথে নিয়ে মাস্ক বিহীন মানুষকে মাস্ক পরিয়ে দেন। তিনি জানান,কালেরকন্ঠ শুভসংঘ করোনাকালীন সময়ে মানুষের পাশে থেকে কাজ করবে। করোনায় মানুষের সচেতন হতে হবে,মাস্ক মরতে হবে,তাহলেই আমরা মহামারি এই ব্যাধি থেকে মুক্ত থাকতে পারবো।
যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ
যশোর অফিস : যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল, সরকারবিরোধী স্লোগান এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে...
কেশবপুরে জোড়া হত্যাকাণ্ডে গ্রেফতার ২, শারীরিক সম্পর্কের ঘটনাটি দেখে ফেলায় দম্পত্তিকে হত্যা
যশোর অফিস : শারীরিক সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় ও অন্যদের কাছে প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই হত্যা করা হয়েছে স্বামী ও স্ত্রীকে। ঘটনার পরে...
যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক
যশোর অফিস : যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে খাইরুন্নেসা নামে এক...
সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার
যশোর অফিস : বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ এবং চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের...
যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
যশোর অফিস : যশোরের পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, মশা-মাছির উপদ্রব, অপরিচ্ছন্নতা ও একই ফ্রিজে রান্না করা খাবার এবং কাঁচা মাংস সংরক্ষণের...














