প্রেসবিজ্ঞপ্তি : বাংলাদেশসহ সারা বিশে^ ভয়াবহ কোভিড-১৯ মহামারী আকারে দেখা দিয়েছে। দেশের এ দুর্যোগে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সহায়তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জাগরণী চক্র ফাউন্ডেশন অনুদান প্রদান করেছে। জাগরণী চক্র ফাউন্ডেশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের ১(এক) দিনের মুল বেতন ১,৫২৫,১৬০/=(পনেরো লক্ষ পচিঁশ হাজার একশত ষাট্ট টাকা) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। লক ডাউনে থাকা অসহায়, দিনমজুর ও কর্মহীন মোল্লার হাট উপজেলার মানুষের পাশে দাঁড়িয়েছে জাগরণী চক্র ফাউন্ডেশন। এই দূর্ভোগ থেকে পরিত্রাণের অংশ হিসেবে গত ৫ এপ্রিল বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলায় কর্মহীন প্রায় ২০০ পরিবারের মাঝে ১০ কেজি চাল ১ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি পেয়াজ, ৫০০ গ্রাম লবণ ও সাবান বিতরণ করে বেসরকারী উন্নয়ণ সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন। ইতিমধ্যে যশোরের পতিতা পল্লীর কর্মীদের ৭ দিনের খাবার বাবদ জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে জেলা সমাজসেবা কার্যলয়কে ৬০,০০০ ( ষাট হাজার) টাকা এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটকে মাস্ক বিতরনের জন্য ৫,০০০ (পাচ হাজার) টাকা প্রদান করা হয়েছে। আগামীতে লকডাউন উঠে গেলে জাগরণী চক্র ফাউন্ডেশনের কর্ম এলাকার ৪০টি জেলায় ২০,০০০,০০০/= (দুই কোটি টাকা) ত্রাণ বিতরণের সিদ্ধান্ত গ্রহন করেছে। জাগরণী চক্র ফাউন্ডেশন প্রত্যাশা করে এই অর্থ করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপসমূহ বাস্তবায়নে সাহায্য করবে। জাগরণী চক্র ফাউন্ডেশন আশা করে যে সাধারণ মানুষ সরকারের গৃহীত পদক্ষেপসমূহকে সহায়তা করবে এবং সরকারের নির্দেশ মতো মানুষ ঘরে অবস্থান করবে এবং খুব তাড়াতাড়ি বাংলাদেশ এই সঙ্কট কাটিয়ে উঠতে পারবে।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














