নব্বই দশকের কবি ড. শাহনাজ পারভীন ৭ মে ১৯৬৮ খ্রি. ফরিদপুর জেলার কামারখালীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।শিক্ষা জীবনে তিনি এম. এ (ঢা.বি), বি.এড (রা.বি) এম. ফিল.(ই.বি) এবং পিএইচডি (ই.বি) সম্পন্ন করেছেন। তিনি কবি, গবেষক, কথাসাহিত্যিক, গীতিকার, ছড়াকার, আলোচক, সম্পাদক, সংগঠক এবং একজন শিাবিদ। তার পিতা মো. বজলুর রহমান, মাতা সামসুন্নাহার ফুল এবং স্বামী মো. শফিকুল ইসলাম। দুই কন্যা এবং এক পুত্রের সফল জননী তিনি। বৈবাহিক এবং চাকুরির সূত্রে যশোর শহরে বসবাস করছেন। তিনি উপশহর মহিলা ডিগ্রী কলেজ, যশোরে উপাধ্যক্ষ হিসেবে সুনামের সাথে কর্মরত আছেন। সাহিত্যের প্রায় সব শাখাতেই সব্যসাচী এই লেখকের রয়েছে বিনম্র বিচরণ। সাহিত্যের পাশাপাশি গবেষণাসহ ছোটদের নিয়েও তিনি বিরামহীন লিখে যাচ্ছেন। সম্পাদনা করছেন দুটি লিটল ম্যাগাজিন। নান্দনিক ধারার সহিত্য কাগজ ‘দ্যোতনা’ এবং ছড়া বিষয়ক সাহিত্য ম্যাগাজিন ‘ছড়াঘর’। ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, গবেষণা সব মিলিয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২১। কাব্যগ্রন্থ: প্রদোষ বেলার চিৎকার, নারী ও বৃক্ষের কাব্য, প্রেমের কবিতা, অতল নৈঃশব্দ্য, নির্বাচিত কবিতা, সামীপ্য সুধা, গল্পগ্রন্থ: জলপ্রপাতের জীবন্তিকা, একাত্তরের আগুন সময়, প্রবন্ধগ্রন্থ: নতুন সূর্যের আগমনী গান, মুক্তিযুদ্ধ কবিতা ও কথাশিল্প, উপন্যাস: সুখপাখিদের হসপিটাল, ত্রয়ী উপন্যাস, শিশুতোষ: স্বপ্ন শুধু উড়ালপক্সিক্ষ, গবেষণা: ইসলামে নারী অধিকার ও অবস্থান: প্রেক্ষিত বাংলাদেশ, কবি গোলাম মোস্তফার সাহিত্যে ইসলামী ঐতিহ্যের রূপায়ন, গবেষণা উপন্যাস: নীলনদের আখ্যান, গীতিগ্রন্থ: সূর্য ও পৃথিবীর গানসহ তাঁর রয়েছে নানাবিধ রচনা। তার মহাকাব্য: ‘প্রোমিস্ড প্রফেট’ । যা ইতিমধ্যে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে। একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে তার গবেষণা উপন্যাস: ‘নীলনদের আখ্যান’, যা ইতিমধ্যে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে। তার সাহিত্যকর্মের অবদান স্বরুপ তিনি দেশসহ দেশের বাইরে থেকেও নানান সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি বাংলাদেশ শিল্পকলা ্একাডেমীর জীবন সদস্য, যশোর পাবলিক ল্ইাব্রেরীর জীবন সদস্য আর আর এফ, যশোর এর কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ (বাকবিশিস) এর শিক্ষা ও গবেষণা সম্পাদক, শেকড়, যশোর এর উপদেষ্টা, বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোর এর জীবন সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে নিয়োজিত। নজরুল চেতনায় সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অগ্নিবীণা, কেন্দ্রীয় সংসদ, যশোর এর সম্মানিত সভাপতি নৈঃশব্দ্যের মহাকবি ড. শাহনাজ পারভীনকে জন্মদিনের শুভেচ্ছা।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














