পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছায় ছাত্রলীগনেতা আফি আজাদ বান্টি ও তার দলীয় লোকদের নিয়ে ভয়-ভীতি প্রদর্শন ও ইচ্ছার বিরুদ্ধে ইউপি সদস্য হারুন জমাদ্দারের বিরুদ্ধে জবানবন্দি গ্রহণ করায় পাইকগাছা প্রেসকাবে সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসকাবে এ সংবাদ সম্মেলন করেন উপজেলার আলমতলা গ্রামের আব্দুল মাজেদ সরদারের স্ত্রী রাজিয়া বেগম। লিখিত বক্তব্যে তিনি বলেন, শরিফুল ইসলামের ছেলে দিনার সানা, আনিস সানার ছেলে আফি আজাদ বান্টি আমার বাড়ীতে এসে বলে, আমি সরকারি সহায়তার কোন কার্ড পেয়েছি কিনা, বা কার্ড দেয়ার নাম করে ইউপি সদস্য হারুন জমাদ্দার টাকা নিয়েছে কিনা তা জানতে চাই। কার্ডের জন্য ইউপি সদস্য হারুন জমাদ্দার টাকা নিয়েছে বলে চাপ সৃষ্টি করতে থাকে। আমি অস্বীকৃতি জানালে মোটা অংকের টাকার প্রলোভন দেখায় এবং ঈদের জামা-কাপড় সহ আর্থিক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করে। যদি এসব কথা আমি না বললে সে আমাকে খুন-জখমের হুমকি দেয়। ফলে আমি সহ এলাকার অনেকেই তাদের ভয়ে জান-মালের চরম নিরাপত্তাহীনতায় রয়েছি বলে সাংবাদিক সম্মেলন উল্লেখ করেছেন।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...













