লক্ষীপাশা(নড়াইল)প্রতিনিধি : করোনাকালে নড়াইল জেলায় প্রাথমিক শিক্ষা কার্য়ক্রম সচল রাখতে অনলাইন স্কুল কার্যক্রম চালু করছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। আমার বাড়ি আমার স্কুল এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মু. শাহ আলম। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে শিক্ষাদান করার জন্য এ কার্যক্রম শুরু করেছে। জেলার বিভিন্ন উপজেলার চৌকস শিক্ষকদের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানা গেছে। সহকারী শিক্ষক বিবেক বিশ্বাস, উজ্জল রায়,মিঠু রায়, নাজমুল হাসান লিজা, বিপ্লব দাসসহ অন্যান্য শিক্ষক এ পাঠদান কার্যক্রম পরিচালনা করবেন।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














