প্রতিনিধি,মহেশপুর(ঝিনাইদহ) ঃ ঝিনাইদহের মহেশপুরে ৬ বছরের শিশু পুত্রকে হত্যা পর মায়ের আত্মহত্যা। শুক্রবার রাতে উপজেলার বাকোশপোতা গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও থানা সূত্রে প্রকাশ, বাকোসপোতা গ্রামের মামুন হোসেনের স্ত্রী রিফা খাতুন (২৫) ও তার ছয় বছরের শিশু পুত্র রাব্বী হাসান রিফাত রাতে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল পিতা মামুন মিয়া রাত ৩ টার দিকে গোয়াল ঘরে গরুর খাবার দিয়ে ফিরে এসে দেখে তারা বিছানায় নেই। টর্চের আলোয় ঘরের ভিতরে দেখতে পায় তার স্ত্রী রিফা খাতুন গলায় ফাস দিয়ে ঝুলছে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে শিশু পুত্র রাব্বীকে মৃত অবস্থায় দেখতে পায়। শনিবার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খাঁন জানান, মৃত রিফা খাতুন মানুষিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ছেলেকে শ্বাসরোধে হত্যার পর মাও আতœহত্যা করেছে বলে তিনি ধারনা করেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














