নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে বিয়ের চারমাসের মাথায় অনার্স শিক্ষার্থী ও গৃহবধূ নি*র্যাতন করে গলায় ফাঁ*স দিয়ে হ*ত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরু*দ্ধে। গত বুধবার সদর উপজেলার কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃ*ত গৃহবধূর নাম বিথী খানম (১৯)। তিনি নড়াইল পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাগবাড়ি-রঘুনাথপুর এলাকার হাবিবুর রহমানের মেয়ে। বিথী যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে অধ্যয়নরত ছিলেন। গত চার মাস আগে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের আব্দুল মোমেনের সঙ্গে তার বিয়ে হয়। তার মৃ*ত্যুর ঘটনায় স্বামী মোমেনকে আ*টক করেছে পুলিশ। বিথীর চাচা মোঃ খালিদ হাসান জানান, চার মাস আগে মেয়েটির বিয়ে হয় পারিবারিকভাবে বিয়ের পর পারিবারিক ক*লহের জের ধরে বিথীকে তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা নি*র্যাতন শুরু করে। নি*র্যাতন সইতে না পেরে বিথী দুই মাস আগে বাপের বাড়ি চলে এসেছিলেন। দুইদিন আগে এই নিয়ে শালি*স-মী*মাংসা হয়। স্বামী মোমেন ও তার বাড়ির লোকজন বিথীর ওপর আর নি*র্যাতন করবে না বলে মৌখিকভাবে অঙ্গীকার দেয়। এরপর বিথীকে স্বামীর বাড়িতে পাঠানো হয়। তিনি বলেন, বিথী স্বামীর বাড়িতে আ*ত্মহ*ত্যা করেছে বলে খবর পেয়ে বুধবার সকালে কমলাপুর গ্রামে যাই। সেখানে বিথীর লা*শ দেখতে পাই। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লা*শ উদ্ধার করে ময়*নাতদ*ন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল ম*র্গে পাঠায়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস হোসেন জানান, বিথীর মৃ*ত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মোমেনকে আটক করা হয়েছে। ময়*নাতদ*ন্তের রিপোর্ট হাতে পাওযার পর জানা যাবে এটি হ*ত্যা না আ*ত্মহ*ত্যা।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














