অভয়নগর প্রতিনিধি ঃ অভয়নগরে বিভিন্ন স্থানে মাদকসেবী ও বখাটেদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। এলাকাবাসী ও সরেজমিনে ঘুরে দেখা গেছে, অভয়নগরের ভাংগাগেট ব্রীজের দুইমাথায় সন্ধ্যার পর মাদক ব্যবসায়ী ও সেবীদের ব্যাপক আনাগোনা উল্লেখযোগ্য। ব্রীজের দিয়াপাড়া সীমান্তের নীচে এলাকার চিহ্নিত পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির একজন আঞ্চলিক কমান্ডারের নেতৃত্বে মাদক কেনা-বেচা ও জুঁয়ার আসর বসে। জুঁয়ার আসরের নিয়ন্ত্রন নিয়ে এখানে অনাকাংখিত মৃত্যুর ঘটনাও ঘটছে। ব্রীজের পাশের রহমত ওয়েব্রীজের পেছনে কাপাশহাটি গ্রামে আকবর মুদী দোকানদারের দোকানের সামনের রাস্তায়, সাজেদুর চৌধুরীর বাড়ির পেছনের রাস্তা, সম্প্রতি ভরাট করা ঘেরের পাড়ে সারাদিন ও সন্ধ্যার পর স্থানীয় বখাটে সার্জেন্ট(অবঃ) কামরুজ্জামানের পুত্র আস্থা(১৭), মান্নান/ শিল্পির পুত্র মেহেদী(২০), রেজাউল শেখের পুত্র পিংকু(২২), আকবর দোকানদারের পুত্র সজীব(২০) সহ আরোও আট/দশজন বখাটে নতুন মডেলের মটর বাইক নিয়ে প্রকাশ্যে মাদক সেবন করে। উল্লেখ্য আস্থা-পিংকু ইতিপূর্বে কয়েকবার মাদকসহ অভয়নগর থানা পুলিশের হাতে ধরা পড়ে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয়রা এই সকল বখাটেদের ভয়ে মুখ খুলতে পারেনা, কোন প্রতিবাদ করলেই তাদের বিভিন্ন ভাবে হয়রানি করা হয়। এ বিষয়ে জানতে অভয়নগর থানার ডিউটি অফিসার সাংবাদিকদের মুঠোফোনে বলেন, বিষয়টি আমাদের জানা নেই তবে তদন্ত করে ব্যবস্থা নেব।
সাতক্ষীরায় ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বি ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক ও...
আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু'দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ প্রশিক্ষণ...
আশাশুনিতে কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বিষয় কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকাল ১০ টায় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের...
কোটচাঁদপুরে বনবিভাগের অভিযানে জীবিত শকুন উদ্ধার ও মেছোবিড়াল হত্যায় মামলা
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বনবিভাগের পৃথক অভিযানে একটি বিশাল আকৃতির জীবিত শকুন উদ্ধার এবং মেছোবিড়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা...
অভয়নগরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খোদেজা আবু তাহের বৃত্তি প্রদান অনুষ্ঠিত...














