ফরিদ শিকদার,বাগেরহাট ঃ সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারের প্রতিবাদ করায় মোংলায় এক নারীসহ দুজন হামলার শিকার হয়েছেন। উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী বাজারে গত রবিবার (৭ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যবসায়ী আঃ গনি ব্যাপারী (৬৩) ও তার মেয়ে রহিমা বেগম (৩০) আহত হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে এ ঘটনায় স্থানীয় মোঃ নজরুল ব্যাপারী (৩৫), মোঃ শহিদ ব্যাপারী (৩০), মোঃ মহিদ ব্যাপারী (২২), মোঃ জাহিদ ব্যাপারী (২০), মোঃ আঃ রহিম ব্যাপারী (৪০) ও মোঃ মিলন ব্যাপারী (১৮) সহ ছয়জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছে গনি ব্যাপারী। অভিযোগ থেকে জানা যায়, অভিযুক্তরা সুন্দরবনের বিভিন্ন নিষিদ্ধ খালে দীর্ঘদিন ধরে বিষ দিয়ে মাছ শিকার করে আসছেন। ঘটনার দিন রবিবার তারই প্রতিবাদ করেন চিলা ইউনিয়নের দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের আঃ গনি ব্যাপারী। এসময় তার উপর ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তিরা বৈদ্দ্যমারী বাজারে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় গনি ব্যাপারীকে বাঁচাতে তার মেয়ে রহিমা বেগম এগিয়ে আসলে তাকেও মারধর করে হামলাকারীরা। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়া এগিয়ে এসে জখম অবস্থায় গনি ব্যাপারী ও তার মেয়ে রহিমাকে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করেন।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...













