স্টাফ রিপোর্টার : মণিরাপুরের সীমান্তের সেই বহুল আলোচিত ষড়যন্ত্রকারী মাদক ব্যবসায়ী রুবেল ও নজরুলের এবারের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। ঘটনাটি প্রশাসনকে অবহতি করা হয়েছে। জানা যায়, আলোচিত দুই ব্যক্তি ইতিপূর্বে ষড়যন্ত্র করে মণিরামপুর উপজেলার হাজরাকাটী ও কেশবপুর উপজেলার চাঁদড়া গ্রামের নিরীহ ব্যক্তিদের বিভিন্ন কায়দায় ফাঁসিয়ে আসছে। সেই মোতাবেক গত ৫ জুন রাত সাড়ে আটটার দিকে গ্রামের মাদ্রাসা মাঠের পাশে ধানের চাঁতালে বসা মামুনকে দিয়ে পরিকল্পনা আটে এবং মামুনকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে হাজরাকাটী গ্রামের মহির উদ্দীনের নামে কুৎসা রটিয়ে বিভিন্ন কথা বলায়। যা তারা ভিডিও রেকর্ড করে। পরের দিন সেটি সোসাল মিডিয়ায় ছেড়ে দেয়। কারন মহির উদ্দীন এ সকল কথা বার্তা শুনে মামুনের উপর ক্ষিপ্ত হবে ও প্রতিবেশিদের জানাবে। পরে মামুনের কিছু হলে দোষী হবে মহির। এমনটি ভেবে পুর্বের পরিকল্পনা মাফিক ৭ জুন রাত নয়টার দিকে মামুনকে ধরে নিয়ে ধানের চাতালের দক্ষিন পাশে নিয়ে বেধড়ক মারপিট শুরু করে রুবেল ও নজরুল। এ সময় রাস্তা দিয়ে আসা চাঁদড়া গ্রামের ইসরাফিল ও হাজরাকাটী গ্রামের আব্দুর জব্বারের নজরে পড়ে ঘটনাটি। তাদের আতœচিৎকারে মামুনকে ছেড়ে তারা পালিয়ে যায় বলে তারা প্রতিনিধিকে জানান। এ বিষয়ে কথা হয় মামুনের সাথে সে প্রতিনিধিকে জানায়, রুবেল ও মামুন আমাকে জীবন নাশের হুমকি দিয়ে মহিরের বিরুদ্ধে কথা বলাই। দুই দিন পর রাতে তারা আমার ধরে নিয়ে চাতালের পাশে নিয়ে মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় রাস্তায় লোকজনের চিৎকার শুনতে পায়। তখন তারা আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। সে আরো জানায় ঘটনাটি এ এস পি (সার্কেল)কে অবহতি করানো হয়েছে এবং কেশবপুর থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।যার নম্বর ৩৩৯, তাং ৯-৬-২০২০ ইং।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













