মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুরের ফতেপুর বেড়েরমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লক্ষাধিক টাকার গাছ চুরি করে বিক্রি করার অভিযোগে মামলা হলেও গত তিন সপ্তাহেও রহস্যজনক কারণে পুলিশ আসামী ধরেনি। অভিযোগ রয়েছে প্রতিনিয়ত আসামীরা থানার আশপাশ ঘুরাঘুরি করলেও পুলিশ দেখতে পায় না। থানা ও এলাকাবাসী সূত্রে প্রকাশ, গত ২২শে মে ফতেপুর বেড়েরমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ চুরি করে বিক্রি করার অভিযোগ এনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা খাতুন বাদি হয়ে ২৮শে মে মহেশপুর থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা করে। যার নং-২০(৫)২০। আসামীরা হলো-বেড়েরমাঠ গ্রামের সিদ্দিক ব্যাপরীর ছেলে উপজেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক আসাদুল ইসলাম আসাদ, একই গ্রামের মৃত রজব আলীর ছেলে খাজের আলী, গনি দর্জির ছেলে জামাল হোসেন ও হাশেম আলীর ছেলে আজিজুর রহমান সহ ১০/১২জনের একটি সিন্ডিকেট গাছ বিক্রি করে নেয়। গত তিন সপ্তাহ পার হলেও রহস্যজনক কারণে মামলার তদন্তকারি কর্মকর্তা এস.আই আওয়াল আসামীদের গ্রেফতার করেনি। স্থানীয় লোকজন জানায়, এ বিষয়ে অনেকবার মামলার তদন্তকারি কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও তিনি গুরুত্ব দেয়নি। অভিযোগ উঠেছে আসামীদের সাথে তদন্তকারি কর্মকর্তার রফাদফা হয়েছে এবং মামলা থেকে আসামীরা নিষ্কৃতি পাবে এমন প্রচার চালাচ্ছে। আসামী কেন ধরা ছোয়ার বাইরে এমন প্রশ্নের উত্তরে মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খাঁন বলেন, বিষয়টি মামলার আয়ুর সাথে যোগাযোগ করেন। মামলার আয়ু এস.আই আওয়ালের সাথে যোগাযোগ করলে তিনি আসামী ধরার ব্যাপারে বাদিপক্ষ কোন সহযোগিতা করছে না বলে জানায়। তিনি আরো বলেন, আসামীরা বাড়ি নেই। অথচ আসামীরা থানা মোড়ে প্রতিনিয়ত ঘুরাঘুরি করলেও তিনি বিষয়টি এড়িয়ে যান। এদিকে মামলার বাদি রহিমা খাতুন জানায়, গত ১৩ই জুন স্কুলে শিক্ষকরা সরকারি কাজে নিয়োজিত থাকা অবস্থায় আাসামীরা লোকজন সহ তাদেরকে মামলা তুলে নিতে হুমকি দেয়। মামলা তুলে না নিলে শিক্ষকদেরকে স্কুলে ঢুকতে দেওয়া হবেনা বলে গালিগালাজ করে। বিষয়টি তারা উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













