কামরুজ্জামান লিটন , ঝিনাইদহ প্রতিনিধি ঃ রাস্তাঘাটে গমগম করছে মানুষ। যানবাহনও ফাঁকা নেই। ইজিবাইক, ভটভটি ও নছিমন করিমনে ঠাসাঠাসি মানুষ। হাট-বাজারও ফিরেছে সেই পুরনো চেহারায়। গ্রামগঞ্জের বাজারঘাটে চায়ের দোকানে জটলা। শহরের অলিগলিতে রাতের পর উদ্দেশ্যহীন যুবকদের ঘোরাঘুরি। সবকিছু দেখে মনে হচ্ছে ঝিনাইদহবাসির কাছে করোনাভাইরাস এখন ডেম কেয়ার। তাই চলাফেরায়ও ডোন্ট কেয়ার ভাব। করোনা আতংক ও সরকারী কোন বিধি নিষেধ মানুষের মনে দাগ কাটছে না। ফলে জেলায় থাবা বিস্তার করে চলেছে করোনা ভাইরাস। এদিকে ঝিনাইদহের বিশিষ্ট গাইনি চিকিৎসক ও যশোর আদ্বদীন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক হাসান কিনিকের মালিক ডাঃ হাসানুজ্জামানসহ ঝিনাইদহে নতুন করে আরও ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৭৮ জন। সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, শুক্রবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৪৯ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১২ টি পজেটিভ। এলাকাভিত্তিক আক্রান্তদের মধ্যে শহরের নেভি অফিস, দুঃখি মাহমুদ সড়ক, র্যাব অফিস, আদর্শপাড়া ও পাগলাকানাই। কালীগঞ্জ উপজেলার বারোবাজার, চাপরাইল, বলিদাপাড়া ও নিয়ামতপুর। শৈলকুপা উপজেলার দুধসর, গোসাইডাঙ্গা ও কাতলাগাড়ি। মহেশপুরের পুরন্দরপুর ও ফতেপুর এলাকায় আক্রান্ত হয়েছে।এ পর্যন্ত আক্রান্ত ৩৭৮ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ১২৮ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৭ জন।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...













