সাতক্ষীরা প্রতিনিধি ঃ করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতীরা’র সম্পাদক ও প্রকাশক মহসিন হোসেন বাবলু। রোববার ভোর রাত দুইটার দিকে তিনি তার সাতীরা শহরের রসুলপুর মেহেদীবাগের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি সাতীরা শহরের রসুলপুর মেহেদীবাগের মুনসুর আলীর ছেলে। সাংবাদিক মহসিন হোসেন বাবলু এবং তার স্ত্রীর মর্জিনা খাতুনের করোনা উপসর্গ দেখা দিলে তারা নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তার স্ত্রী সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র স্টার্ফ নার্স। জানা গেছে, মহসিন হোসেন বাবলু জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কয়েকদিন ধরে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। তার স্ত্রী মর্জিনা খাতুনও জ্বরে ভুগছেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে হার্টেরও চিকিৎসা নিচ্ছিলেন। ভোর রাতে তার বুকের ব্যাথা অনুভুত হলে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সাতীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, সাংবাদিক মহসিন হোসেন বাবলুসহ তার পরিবারের সকলের নমুনা সংগ্রহ করা হবে। স্বাস্থ্য বিভাগের রীতিনীতি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তিনি আরো জানান, তার বাড়ি লক ডাউনের প্রস্তুতি চলছে। এদিকে, এনিয়ে সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন ৩৪ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১২ জন।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...













