নড়াইল জেলা প্রতিনিধি ঃ নড়াইলের লোহাগড়া উপজেলার ১২ নং কাশিপুর ইউপির সারুলিয়া গ্রামের মেম্বর কাজী রওশন কে (৪৫) আটক করেছে লোহাগড়া থানা পুলিশ তাকে শনিবার সকালে স্হানীয় এড়েন্দা বাজার এলাকা থেকে আটক করা হয়। কাজী রওশন সারুলিয়া গ্রামের মৃত কাজী তবিবর রহমানের ছেলে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউপির সারুলিয়া গ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় মেম্বর কাজী রওশনকে আটক করা হয়েছে। লোহাগড়া থানার এসআই মাহফুজুল হক ও এএসআই আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শনিবার সকাল ১১ টার দিকে এড়েন্দা বাজার এলাকা থেকে তাকে আটক করে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক রওশনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, সারুলিয়া গ্রামে বিবাদমান কোন্দলে এক পরে নেতৃত্ব দিয়ে আসছিলো কাজী রওশন। সম্প্রতি তার নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই গ্রামের তিনটি বাড়ি ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...













