খাজুরা (যশোর) প্রতিনিধি : ‘মুজিব বর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান’ এই স্লোগানে যশোরের খাজুরার চাঁপাতলা গ্রামে যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বিকেলে বন্দবিলা ইউনিয়নের খাজুরা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জয় এ কর্মসূচির উদ্বোধন করেন। চাঁপাতলা জামে মসজিদের সামনে কয়েকটি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন তিনি। এ সময় প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা উতা মিয়া, সন্ন্যাসী মন্ডল, মানিক বিশ^াস, আব্দুল খালেক, প্রয়াত মকছেদ মেম্বারের ছেলে যুবলীগের আবু মুসা, বন্দবিলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএম হোসেন, ছাত্রলীগের মঈনুল ইসলাম, ফাইম খান, আপন ইসলামসহ গ্রামের তরুণ যুবকেরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে ডেঙ্গু প্রতিরোধে গ্রামের প্রতিটি বাড়ির আনাচে-কানাচে ও ঝোপঝাড়ে মশক নিধনে স্প্রে করা হয়।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...













