নাসির আহমেদ,দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নে নিম্মমানের ইট ও বালুর পরিবর্তে মাটি দিয়ে সড়ক নির্মান করার অভিযোগে এলাকাবাসী সড়কটির নির্মান কাজ বন্ধ করে দিয়েছে। গত শনিবার স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা ব্যাপক দূর্নীতি ও অভিযোগ তুলে সড়কের কাজ বন্ধ করে দেয়। জানা যায়,উপজেলার বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ বাজার থেকে আদমপুর হয়ে দশমিনা-বাউফল প্রধান সড়কের খায়গোপুল পর্যন্ত সড়কের নির্মান কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান ইভা কনষ্ট্রাকশন। উক্ত প্রতিষ্ঠান সড়কটির নির্মান কাজে নিম্মমানের ইট ও বালুর পরিবর্তে কাদামাটি দিয়ে কাজ করার অভিযোগ উঠে। বিষয়টি এলাকাবাসী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলামকে অবহিত করলে তিনি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। গত শনিবার পূনরায় কাজ শুরু করলে স্থানীয়রা বাঁধা দেয়ায় নির্মান কাজ বন্ধ হয়ে যায়। এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস জানান,অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। তবে ঠিকাদারী প্রতিষ্ঠান ইভা কনষ্ট্রাকশনের মালিক শামিম হোসেন জানায়,নির্মান কাজে কোন অনিয়ম করা হচ্ছে না।
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন।
বুধবার রাত ১২ টায় মারামারির মামলায় সাজাপ্রাপ্ত...













