ধর্ষণের প্রতিবাদে জহুরপুর ইউনিয়ন ছাত্রলীগের বিক্ষোভ ও মানববন্ধন

0
367

খাজুরা (যশোর) প্রতিনিধি : সারাদেশের ধর্ষণের প্রতিবাদ জানিয়েছে যশোরের বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়ন ছাত্রলীগ। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে শনিবার (১০ অক্টোবর) তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। এদিন বিকেলে ৫টায় জহুরপুর খবির-উর-রহমান কলেজের সামনে থেকে মিছিল শুরু হয়ে জহুরপুর বাজার এসে শেষ। মিছিল শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা বাঘারপাড়া-কালীগঞ্জ মহাসড়কে প্রতিবাদী মানববন্ধন করে। এ সময় ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাই নাই; ধর্ষকের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ স্লোগান দেয় তারা। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সম্পাদক আলী হায়দার টফি, আওয়ামী লীগ নেতা আব্দুর রব মুন্সী, খন্দকার মোস্তাফিজ, সুকুমার সরকার, নারায়ন বিশ^াস, যুবলীগ নেতা মিন্টু চৌধুরী, জুয়েল রানা, শাহীন শেখ, ছাত্রলীগ নেতা হৃদয় হোসেন, ছাত্রলীগের তন্ময় খান, ছাদেক হোসেন, শেখ শুভ, কৌশিক শিকদার, জাহিদ হাসান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here